বুধবার | ২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ

আখচাষ বৃদ্ধিতে নবেসুমিতে মতবিনিময় সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে চলতি মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে আখচাষ নিবিড় করণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়স সভা হয়েছে।

সোমবার (৮ জুলাই ২০২৪) মিলের ট্রেনিং কমপ্লেক্স মিলনায়তনে আখচাষিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ সাগর, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তুজা লিলি, মহাব্যবস্থাপক (কৃষি) আহসাব উদ্দিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ খবির উদ্দিন মোল্ল্যা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আখচাষি গোলাম মহিউদ্দিন, হাজী তফিল উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা উন্নত জাতের আখ চাষ, সঠিক পরিচর্যা, যথাসময়ে মাড়াই শুরু, মিলের আধুনিকীরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন পরামর্শ দেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.