শুক্রবার | ৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পরীক্ষা নিয়ে শঙ্কা কাটেনি প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো শ্রমিকের বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মা পাখিটা জুলাই বিপ্লবে অঙ্গহারানো জীবিত শহীদী বাস্তবতায় লালপুরে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি সেভেন স্টারের, তদন্তে পুলিশ, পাশে রাজনৈতিক নেতারা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি জংশন, ডিডিপি, গুরুআশ্রমের কবিতাপাঠ, সুরের মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি

ইয়াবাসহ এক নারী আটক

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ইয়াবাসহ রিনা খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুলাই ২০২৪) সকালে উপজেলার লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলা নামক স্থানে চেকপোস্ট বসিয়ে একটি ভ্যানে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। ওই নারী উপজেলার মোমিনপুর গ্রামের আনোয়ার হোসেন কালুর স্ত্রী।
লালপুর থানা সূত্রে জানা যায়, রোববার সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) রেজাউল করিম ও এএসআই মেহেদী হাসানের নেতৃত্বে শিমুলতলা নামক স্থান চেকপোস্ট বসিয়ে গোপালপুর থেকে লালপুরগামী একটি ভ্যান যাত্রীকে তল্লাশী করে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.