| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা কমিটির সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক (আগস্ট) সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৪) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর ও বাগাতিপাড়া উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন মো. মাহমুদুল হাসান, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. এ কে এম সাহাব উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন।
সভায় সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বৃদ্ধি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
একই সাথে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নাটোর জেলা কার্যালয়ে উদ্যোগে উপজেলা খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা এবং উপজেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.