| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে খাঁজনার টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হাটে খাঁজনা আদায়ের টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বনপাড়া পৌর বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক হুসেন আলী ও তার অনুসারীদের বিরুদ্ধে। শনিবার বেলা ১১টার দিকে বনপাড়া বাজারের কলা হাটায় এই ঘটনা ঘটেছে।
হুসেন আলী বনপাড়া পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা।
হাটের ইজারাদার রেজাউল করিম বলেন, কলা হাটা আদায়কারী শহিদুল ইসলামের নিকট থেকে খাঁজনা আদায় করা টাকা নিয়ে নেয় হুসেন আলী, জিল্লুর রহমান, কৌশিক আহমেদ, আমিন আলী, জামিল হোসেনসহ ১০ থেকে ১২ জন বিএনপি নেতা কর্মী।
হুসেন আলী বলেন, হাটে অতিরিক্ত খাজনা আদায় নিয়ে হট্টোগোল হয়েছে শুনছি। তবে টাকা ছিনতাইয়ের কোন ঘটনা আমার জানা নাই বা আমার কেউ জড়িত নাই।
বনপাড়া পৌর বিএনপির সভাপতি লুৎফর রহমান বলেন, তারা বিএনপি করে সেটা সত্য। কিন্তু কারো ব্যাক্তিগত অনিয়ম দল মেনে নিবে না।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, থানায় কেউ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন কবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.