রবিবার | ১৯ জুলাই, ২০২৬ | ৪ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

লালপুরে আবারও স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি 

নিজস্ব প্রতিবেদক।।

লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে  আবারও চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় মঙ্গলবার দিনগত রাতের যে কোন সময় হাসপাতালের ডেন্টাল বিভাগের ৪৪ নং কক্ষের ও ৩৯ নং কক্ষের জানালার গ্রিল কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে ডেন্টাল বিভাগের ডেন্টাল চেয়ার ভেঙ্গে চেয়ারের মটর চুরি ও ফাইল ক্যাবিনেট ভেঙে ফেলে। অন্যদিকে ৩৯ নং কক্ষের বেসিনের ট্যাপের ট্যাপ খুলে নিয়ে যায়। এ বিষয়ে ডেন্টাল বিভাগের দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) সরকার মোহাম্মদ গোলাম রাব্বি জানান চোরেরা কক্ষের জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে ডেন্টাল চেয়ার ভেঙ্গে  মটর চুরি ও ফাইল ক্যাবিনেটসহ অন্যান্য ক্যাবিনেট ভাংচুর করেছে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এক্ষুনি বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন  কর্তৃপক্ষ  তদারকি করলে বুঝা যাবে ক্ষতির পরিমাণ।  এদিকে একই ভাবে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আউটডোর বিভাগের মহিলা ও গর্ভবতী সেবা কক্ষ নং ৪১ ও মা ও শিশু কক্ষ ৪৩ এর জানালার গ্রিল কেটে একটি আইপিএস চুরির ঘটনা ঘটে। একই সপ্তাহে হাসপাতালে দুইবার চুরির ঘটনা ঘটায় চিকিৎসা নিতে আসা রুগীদের মধ্যে আবেগ ও উৎকণ্ঠা  দেখা দিয়েছে। গতরাতে দায়িত্বরত নৈশ প্রহরী সাজেদুরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন নম্বর টি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একে এম  শাহাবুদ্দিন  বলেন এ ঘটনায় দায়িত্বর নৈশ  প্রহরীকে সোকজ করা হয়েছে, ঊর্ধ্বতন  প্রশাসনকে জানানো হয়েছে। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে লালপুর থানার (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন হাসপাতালে চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.