রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ঈশ্বরদীতে কাউন্সিলরসহ গ্রেফতার-২

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় ঈশ্বরদী পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ প্রধান (৪৮) ও যুবলীগ কর্মী সাজিব শেখকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় থেকে কাউন্সিলর ইউসুফ প্রধান ও শৈলপাড়া এলাকা থেকে সাজিবকে গ্রেফতার করা হয়েছে বলে ঈশ্বরদী থানা নিশ্চিত করেছে।

গ্রেফতার কাউন্সিলর ইউসুফ প্রধান শহরের মধ্য অরণখোলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। আর সাজিব শেখ শহরের শৈলপাড়া এলাকার আব্দুল মতিন শেখের ছেলে।

এজাহার সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা কর্মসূচিতে গুলি করে ৪ জনকে আহত, ভাংচুর, লুটপাট এবং পিটিয়ে অন্তত ১৫ জনকে মারাক্তকভাবে আহত করা হয়। এ ঘটনায় ১৫ আগস্ট ঈশ্বরদীর শৈলপাড়ার মৃত আব্দুল রশিদের ছেলে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া নজরুল ইসলাম বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-৯০জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় কাউন্সিলর ইউসুফ প্রধান ৭ নং ও সাজিব শেখ ১০নং এজাহারে নামীয় আসামী।

শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেফতার করেন । তিনি জানান, মামলা হওয়ার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। মামলার সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.