বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির আহ্বায়ক তাহমিনা ও সদস্যসচিব সাঈদুল

নাটোর প্রতিনিধি :
দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বা সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সংগঠন ‘বাংলাদেশ সমাজকল্যাণ সমিতি’র আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪) জাতীয় প্রেসক্লাবে এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. গোলাম রব্বানী।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এবং বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা আখতারকে আহ্বায়ক এবং বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের মহাসচিব সাঈদুল হোসেন সাহেদকে সদস্যসচিব করে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. গোলাম রব্বানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ এ বি এম মোশাররফ হোসেন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদুজ্জামান, অতিরিক্ত সচিব লাভলুর রহমান, কর কমিশনার নুরুজ্জামান খান, সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অডিট অধিদপ্তরের মহাপরিচালক নুরুল ইসলাম হান্নান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক জাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আশরাফুজ্জামান দোলা, উপ পুলিশ কমিশনার তেজগাঁও জোন মোহাম্মদ রুহুল কবির খান, উপসচিব নাজমুল হোসেন সোহাগ, এমটিবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খায়রুল ইসলাম, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুর রাজ্জাক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান, বেগম বদরুন্নেসা সরকারি কলেজের অধ্যাপক শাহীনা সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলী আজম জুয়েল এবং সমাজকর্মী ওমর ফারুক এলিন।
সভায় সিদ্ধান্ত হয়, দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বা সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা সমিতির সদস্যপদ লাভ করতে পারবেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.