| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে গাঁজার গাছ চাষকারী আটক

 

নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের লালপুরে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার  (২৫ অক্টোবর)  রাতে লালপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টায় উপজেলার আরবাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে  অবৈধভাবে গাঁজার গাছ চাষকারীকে আটক করেছে। লালপুর থানা সূত্রে জানা যায় গাঁজার গাছসহ  আটককৃত আসামি আ. কুদ্দুস (৫২) উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আজের উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে তার বসতবাড়িতে গাঁজার গাছ  চাষ করে আসছিল। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.