শুক্রবার | ১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল

লালপুরে ঐতিহ্যবাহী কালীপূজা মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক।।
 নাটোরের লালপুর উপজেলার ঐতিহ্যবাহী বুধপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে ৫৩৫ তম কালীপূজা ও মেলা শুরু হয়েছে। দেশ-বিদেশের হাজারো ভক্তের আরাধনা  ও দর্শনার্থীর পদচারণায় মুখরিত ৭ দিনব্যাপী মিলন মেলাটি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) শেষ হবে।
মন্দির সূত্রে জানা যায়, নবাবী আমলে বর্গীয় হাঙ্গামায় বর্গীদের অত্যাচারে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া থেকে ৬০ ঘর কাঁসা শিল্প ব্যবসায়ী লালপুরের বুধপাড়ায় এসে বসতি স্থাপন করেন। হিন্দু সম্প্রদায়ের এই কাঁসা শিল্পীরা কালীপূজা অর্চনার জন্য ৮৯৭ বঙ্গাব্দে শীষচন্দ্র চক্রবর্তীর দানকৃত জমিতে খড়ের ঘরে একটি মন্দির নির্মাণ করেন। পরবর্তীতে ১৩৩২ বঙ্গাব্দে জনৈক লাল কেনেডিয়ার স্ত্রী জানকী বাঈয়ের আর্থিক অনুদানে পাকা মন্দির নির্মিত হয়। এছাড়া জমিদার পূণ্যচন্দ্র দাস মন্দিরের নামে প্রায় দেড়’শ বিঘা জমি দান করেন। তবে কালী মন্দির ও গোবিন্দ মন্দির চত্ত্বরের আট বিঘা মতো জমি ছাড়া বাকী জমিগুলো বেদখল হয়ে আছে। প্রতি বছর কার্তিক মাসে এখানে কালীপূজা ও মেলা হয়। মন্দিরে পূজা চলাকালীন প্রতিদিন শতাধিক পাঁঠা বলি হয়ে থাকে। প্রতিমা নির্মাতা লালপুরের জোতদৈবকী গ্রামের সুকুমার চন্দ্র হালদার জানান, কালী প্রতিমার উচ্চতা ৩৩ ফুট যা দেশের সবচেয়ে বড় কালী প্রতিমা। তিনি ১৯৯৮ সাল থেকে এই প্রতিমা নির্মাণ করছেন।এছাড়া পূজা উপলক্ষে আয়োজিত মেলায় প্রতি বছরের ন্যায় এবছরেও বিভিন্ন ধরনের ৩ শতাধিক অস্থায়ী দোকান-পাটের সমাগম ঘটেছে।
মন্দির কমিটির সভাপতি শতদল কুমার পাল জানান, পূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিসর্জন পর্যন্ত সুষ্ঠুভাবে পূজা পরিচালনায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) নুরুজ্জামান বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.