রবিবার | ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

শিরোনাম
লালপুরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের

চলচ্চিত্রে গাইবেন জোজো ও তাজুল

বিনোদন প্রতিবেদক।।
‘পূর্ণিমার চাঁদ’ চলচ্চিত্রে ‘তোর রুপের ঝলকে’ গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জোজো এবং বাংলাদেশের তাজুল ইসলাম। গানটির লেখা ও সুর করেছেন কণ্ঠ শিল্পী তাজুল ইসলাম।
সোমবার (১০ অক্টোবর ২০২২) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালক ও ডিওপি আসাদুজ্জামান আজাদ এবং সিনিয়র সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও।
চলচ্চিত্র পরিচালক মনির হোসেন মিঠু পরিচালিত চলচ্চিত্রের গানটি ইতোমধ্যে ভারতে রেকোর্ডিং সম্পন্ন হয়েছে।
জোজো বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য তাজুল দাদার সাথে গানটি বাংলাদেশের দর্শকরা গানটি উপভোগ করবেন।
তাজুল বলেন, পরিচালক মিঠু ভাইয়ের চাহিদা অনুসারে সব কিছু ঠিক থাকলে অলকা ইয়াগনী ও কুমার সানুর সাথে তাঁর গাওয়া গানও এই এই ছবিতে দর্শকরা দেখতে পারবেন। পরিচালক মনির হোসেন মিঠু বলেন, গানটি দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী।
সার্বিক পরিবেশ অনুকুলে থাকলে এ মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে গানটির স্যুটিং রাঙ্গামাটি, কক্সবাজার এবং বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে হবে। পূর্ণিমার চাঁদ চলচ্চিত্রের এই গানের দৃশ্যে অভিনয় করবেন নবাগত চিত্রনায়ক রিয়েল ও নবাগত চিত্রনায়িকা প্রিয়াংকা ইসলাম।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.