শুক্রবার | ২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালপুরে সাইবার অপরাধ ও মাদকবিরোধী অভিযানে দম্পতি গ্রেপ্তার নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের, স্ত্রী হাসপাতালে বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত বড়াইগ্রামে ক্লাস্টার উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বাউয়েটে হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

বাবুর গান নিয়ে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা

নাটোর প্রতিনিধি :
জামালপুর তথা বাংলাদেশের কৃতী গীতিকার নজরুল ইসলাম বাবুর গান নিয়ে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা করেছে বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় শহরের দেওয়ানপাড়ায় ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনে কবি আলী জহিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি শামিমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আডভোকেট ইউসুফ আলী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, গীতিকার নজরুল ইসলাম বাবুর বোন জামাতা কামরুল আলম খানসহ অন্যান্যরা।


এই সময় বক্তারা গীতিকার নজরুল ইসলাম বাবুর জীবনী ও দেশীর সংগীতের প্রতি অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলাদেশের যদি বিখ্যাত একশ গানের তালিকা করা হয় তাহলে নজরুল ইসলাম বাবুর দশটি গান স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
পরে নজরুল ইসলাম বাবুর দেশাত্নবোধক ও আধুনিক বিখ্যাত কিছু গান পরিবেশন করেন জামালপুরের জনপ্রিয় সংগীত শিল্পী, এলিন, মুক্তা, আকরাম, স্বাধীন ও মনি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা সংগীত সন্ধ্যা উপভোগ করেন। এ সময় গীতিকার নজরুল ইসলাম বাবু রচিত গানগুলো জেলা পর্যায় ও জাতীয়ভাবে প্রচারের প্রতি গুরুত্বারোপ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.