বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলার রহিমপুর গ্রামের মল্লুক চাঁদের ছেলে মো. নাসির উদ্দীন (৩৬), বিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহিমপুর গ্রামের মো. হকমান আলীর ছেলে মো. জনি আলী (২৮), কদিমচিলান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি চাঁদপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. মুক্তাদুর (৩৫), আড়বাব ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কচুয়া গ্রামের মৃত রমজানের ছেলে মো. আকরাম হোসেন (৫৪)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান সুনির্দিষ্ট অভিযোগের বিষয় না জানিয়ে বলেন, রাজনৈতিক মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.