সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

সাড়ে চার কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ১৭ ডিসেম্বর রাতে জেলার চাটমোহরে এই অভিযান পারিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে মাদকবিরোধী টিম চাটমোহরের অমৃতকুন্ডা পূর্ব টিয়ারতলা সরকারি আবাসন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকার মৃত আহমদ আলীর ছেলে রফিকুল ইসলামের স্ত্রী অনজু খাতুনের (৩৭) নিকট হতে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনজু খাতুনের স্বামী রফিকুল ইসলাম (৪২) এসময় পালিয়ে যায়।

আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.