বুধবার | ১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ইলিশ নেই, সরপুঁটি আছে স্যার ! অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী পুতুল কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি

সিবিইটি বৃত্তি আবেদন শুরু ১৫ জানুয়ারি

নাটোর প্রতিনিধি :
কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) বৃত্তি ২০২৫ এর আবেদন আগামী ১৫ জানুয়ারি শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।
রোববার (১২ জানুয়ারি ২০২৫) সংগঠনের সহসভাপতি ড. মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংগঠনের বিজ্ঞপ্তির বরাত দিয়ে তিনি জানান, ২০২৫ সালের আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এইচএসসি পর্যায়ে নির্বাচিত প্রতিটি কলেজ/মাদরাসার ৮ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে নির্বাচিত ৬ জন করে শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। প্রতি শিক্ষার্থী দুই বছরের জন্য পাবে ১০ হাজার টাকা। আর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পাবে ৫ হাজার টাকা।
অপর দিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ৮৫ জন ছাত্র-ছাত্রীকে ৪ কিস্তিতে ১৩ হাজার টাকা করে ৫২ হাজার টাকা প্রদান করা হবে। যাদের আবেদন ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলবে। বৃত্তির ক্ষেত্রে গরিব মেধাবী ও এতিমরা প্রাধান্য পাবে।
সংগঠনের সভাপতি ড. এমদাদ খান বলেন, কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট বিশ্বাস করে শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি। শিক্ষা মানুষকে দক্ষতা, যোগ্যতা দিয়ে একজন মানুষের জীবন চলার পাথেয় হিসেবে কাজ করে। এ ধারণায় অনুপ্রাণিত হয়ে ২০১২ সালের আগস্ট মাসে কানাডাভিত্তিক কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) সংগঠন যাত্রা শুরু করে। কানাডা সরকারের আইন মতে সিবিইটি একটি সেবামূলক রেজিস্টার্ড প্রতিষ্ঠান। সিবিইটি তাদের ফান্ডের শতকরা ৯০ ভাগ বাংলাদেশের গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তির জন্য ব্যয় করে। সূচনালগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশের কয়েক হাজার ছাত্র/ছাত্রীদের বৃত্তি দিয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০২৪ সালে ৮৬টি প্রতিষ্ঠানের ৪৩০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ৮৩ জন ছাত্র-ছাত্রীকে ৪ কিস্তিতে ৩৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সিবিইটি শিক্ষাবৃত্তি বিতরণের কার্যক্রম বেসরকারি সংস্থা ‘সুরভি’র মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
বিস্তারিত জানতে www.cbet.ca অথবা ই-মেইলে [email protected]

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.