| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা

নাটোর প্রতিনিধি :
উত্তর বঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে (নবেসুমি) শ্রমিক ও কর্মচারীরা ৬ দফা দাবিতে ফটক সভা (গেট মিটিং) করেছেন।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) মিলের প্রশাসন ভবনের সামনে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জল।


সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, সিআইসি দিপক রায়, ক্যাশিয়ার গ্রেড-২ আব্দুল আলিম, কারখানা বিভাগের আব্দুর সালাম, পাম ড্রাইভার সাখাওয়াত হোসেন, সুপারভাইজার আরিফুর রহমান, কারখানা বিভাগের আসলাম হোসেন প্রমুখ।
দাবিসমূহ :
১. আউটস্টেশন গার্ড এবং ক্রয় করনীকের ন্যায্য হাজিরা নিশ্চিত করতে হবে।
২. অভ্যন্তরীণভাবে মৌসুমী সিপিসি এবং বিভিন্ন বিভাগের মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ দিতে হবে।
৩. স্থগিতকৃত মৌসুমী জনবল হতে স্থায়ী পদে সমন্বয় নিশ্চিত করতে হবে।
৪. দক্ষ জনবল তৈরীর স্বার্থে দৈনিক হাজিরার (চুক্তিভিত্তিক) জনবল সার্বিক নিয়োগ দিতে হবে।
৫. পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫% টাকা প্রতি মাসে শ্রমিকদের দিতে হবে।
৬. কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার জনবলকে মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.