রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

স্যানিটেশন ও হাইজিন বিষয়ক জনসচেতনামূলক সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পয়ঃনিষ্কাশন (স্যানিটেশন) ও স্বাস্থ্য (হাইজিন) বিষয়ক জনসচেতনামূলক সভা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি ২০২৫) লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নাঈম মোহাম্মদ হাসান, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়সহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


পরে জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের সঠিক উপায়ে হাত ধোয়ার নিয়ম দেখানো হয়। জেলা প্রশাসক শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়া জেলা প্রশাসক আসমা শাহীন পার্শ্ববর্তী কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, ক্রীড়া সামগ্রী এবং চকলেট উপহার দেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.