রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন তদারকির অভাবে লাখ টাকার কমিউনিটি অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত দুই নারী রেল পুলিশের অভিযানে বনলতা এক্সপ্রেসে ১০০ বোতল এসকাফসহ যুবক আটক

মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বেলা ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লালপুর উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯) এবং সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন একটি পালসার মোটরসাইকেলে ধলা হিন্দুপাড়া গ্রামে যাচ্ছিলেন। পাবনা-ঢাকা মহাসড়কের উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান নামক স্থানে পৌঁছলে বিপরীত থেকে ফাকা ট্রাকের (রাজ মেট্রো-ড-১১-০১৬০) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। স্থানীয়রা গুরুতর আহত স্বপনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে যান।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.