সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন তদারকির অভাবে লাখ টাকার কমিউনিটি অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন পুতুল

নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন সুপ্রীমকোট অব বাংলাদেশের আইনজীবী ফারজানা শারমিন পুতুল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ পদে নিযুক্ত হন।
পত্রে বলা হয়েছে, শুভেচ্ছা রইল। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনাকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্দেশক্রমে মনোনীত করা হয়েছে। দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনার চেষ্টা অব্যাহত থাকবে বলে দল আশা রাখে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ফারজানা শারমিন পুতুল।
তিনি নাটোরের লালপুরের গৌরীপুর গ্রামের বাসিন্দা ৫৮-নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের চার মেয়াদে বিএনপি মনোনীত সংসদ সদস্য ও নাটোর জেলার প্রথম মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে।
বর্তমান তিনি ‘রাইটস চেম্বারস’ ঢাকা হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত। এর আগে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য, বিএনআরসি এডিটরিয়াল বোর্ডের সদস্য, ২০২৩ সালের ৮ অক্টোবর বিএনপি মিডিয়া সেলের সদস্য, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার মহাখালির ক্যাপিটাল ল’ কলেজের এডহক কমিটির সভাপতি এবং মন্ত্রীপরিষদ বিভাগের ২০২৪ সালের ৩ অক্টোবর প্রজ্ঞাপনে ‘দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন’ এর সদস্য নির্বাচিত হন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.