শুক্রবার | ৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

বড়াইগ্রামে ২৭২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং)

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ২৭২ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ও শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে জিয়াউর রহমান (৩৫) এবং দাশগ্রাম মেছভাটাপাড়া গ্রামের রহিম মন্ডলের ছেলে রাসেল মন্ডল (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ২৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা জব্দ করে আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.