সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

নাটোর আইনজীবী সমিতি: সভাপতি রুহুল-সম্পাদক শরিফুল

নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে রুহুল আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক শরীফুল হকসহ বিএনপি সমর্থিত ১০ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) শুধুমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী থাকায় ওই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হন শহীদ মাহমুদ মিঠু। তাঁর প্রতিদ্ব¦ন্দ্বি মো. হাফিজুর রহমান পান ৮৫ ভোট।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে নির্বাচিত ১০ জনের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. মুক্তার হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. মুক্তার হোসেন জানান, এবার আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে ১১টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত। এর আগে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বৃদ্ধির জন্য আবেদন করেন। আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আরও এক ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশন সভাপতি, সম্পাদকসহ ১০ পদপ্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। তাঁরা সবাই বিএনপি সমর্থিত প্রার্থী।
নির্বাচিত ১১ জন হলেন- সভাপতি পদে রুহুল আমিন তালুকদার, সিনিয়র সহসভাপতি এস এম লুৎফর রহমান, সহসভাপতি রফিক আহাম্মদ, সাধারণ সম্পাদক শরীফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ মিঠু, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান, পাঠাগার সম্পাদক সুদীপ্ত সাওন, নিরীক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাঈদুল ইসলাম, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান প্রামাণিক ও মহিলা সম্পাদিকা পদে দিনাই তাছরিন।
নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন তালুকদার জানান, সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে ৯টিতে বিএনপি একক প্রার্থী দিয়েছিল। অপর একটি পদে বিএনপি থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের একজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিএনপির মোট ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মো. মুক্তার হোসেন বলেন, তফশিল অনুসারে ২০ ফেব্রুয়ারি ১১টি পদেই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। সে মোতাবেক গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। ওই দিন একজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বাকি ১০টি পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় এসব পদে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.