বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

মহান শহীদ ও বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মহান শহীদ দিবস ও আগামী ২৪ ফেব্রুয়ারি জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলার গৌরীপুর সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের নিজ বাসভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল।


গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে এবং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুর সঞ্চালনায় সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, সোহেল রানা, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান রিপন, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, লালপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনসুর রহমান, লালপুর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, লালপুর উপজেলা জাসদের সভাপতি শামসুল ইসলাম আলো, লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবীর সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, গোপালপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসান আলীসহ নেতা-কর্মীরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.