রবিবার | ৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) ঐতিহাসিক একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলার বিভিন্ন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানিকভাবে দিবসটি শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান উপজেলার কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনদের সাথে নিয়ে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা ও দোয়া, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


এদিকে দলীয় ব্যানারে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠন, অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল পেশা ও শ্রেণীর মানুষ উপজেলার বিভিন্ন জায়গা থেকে শোক র‌্যালি নিয়ে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা খালি পায়ে প্রভাতফেরি করে বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি গেয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। আলোচনা অনুষ্ঠানে বাংলা ভাষার উৎকর্ষ সাধন ও মর্যাদা রক্ষায় সারা বছরব্যাপী সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণের দাবি জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.