শুক্রবার | ১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

মাদক সেবনে নিষেধ করায় পিটিয়ে আহত

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে ওয়াজ মাহফিল চত্বরে মাদক সেবনে নিষেধ করায় দুই যুবককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৯ টার দিকে উপজেলার চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- একই গ্রামের আয়াত আলীর ছেলে আহাদ (২০) ও রফিকুল ইসলামের ছেলে সজিব (১৯)।
আহতদের স্বজনরা জানান, উপজেলার চকনাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার প্রথম দিনের ওয়াজ মাহফিলে রাত ৯ টার দিকে বিদ্যালয়ের ছাদে উপজেলার ওয়ালিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে দ্বীপসহ কয়েকজন যুবক মাদক সেবন করছিল। বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে আসলে তারা তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করে। একপর্যায়ে উভয়পক্ষই বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এই ঘটনার জেরে দ্বীপের নেতৃত্ব ওয়াজ মাহফিলের মাঠে ১৫/২০ জন দেশীয় অস্ত্র নিয়ে আহাদ ও সজিবের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তবে অভিযুক্ত দ্বীপ এসব বিষয় অস্বীকার করে করেন।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুজ্জামান বলেন, ওয়াজ মাহফিলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.