| |

শিরোনাম
পদ্মার চরাঞ্চলে পুলিশের যৌথ অভিযান: লালপুরে গ্রেপ্তার ১৩ বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন বড়াইগ্রামে সালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

লালপুর থানার ওসি হিসেবে যোগদান করলেন নাজমুল হক

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. নাজমুল হক।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) রাতে তিনি থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) নিকট দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানের পর ওসি নাজমুল হক বলেন, লালপুর থানাকে সেবা গ্রহণের আদর্শ স্থান ও অনন্য দৃষ্টান্ত স্থাপনে ভূমিকা পালন করবেন। সরকারের কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক, সন্ত্রাস, হ্যাকার নির্মূল, অবৈধ সকল কার্যক্রম বন্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। দেশ ও জনগনের স্বার্থে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এসব কার্যক্রম সফল করতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
রাজশাহীর কাটাখালিতে ১৯৭৯ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন মো. নাজমুল হক। তিনি রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মো. নাজমুল হক ২০০৪ সালে তিনি সাব ইন্সপেক্টর হিসেবে নাটোরে কর্মজীবন শুরু করেন। এরপর ২০১৩ সালে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০২০ সালের ৮ মে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বাগাতিপাড়া মডেল থানায় যোগদান করেন।
তিনি ২০২১ সালে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা পদক ও সনদপত্র পান। আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
তিনি পদাধিকার বলে লালপুর থানা মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.