| |

শিরোনাম
বড়াইগ্রামে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু না ফেরায় দেশে চলে গেলেন রাজু জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা আকামার মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র অটোরিক্সার সংখ্যা যখন প্রয়োজনের চেয়ে বেশি! জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

বাবার ট্রলির চাপায় শিশু সন্তানের প্রাণ গেল

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বাবার চালিত ট্রলির নিচে চাপা পড়ে মো. মুরসালিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মার্চ ২০২৫) রাত ৮টার দিকে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুরসালিন ওই গ্রামের মো. পিন্টুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে কাজীপাড়া গ্রামে পিন্টু ট্রলি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাবার গাড়ির শব্দ শুনে ৩ বছরের শিশু মুরসালিন উচ্ছ্বসিত হয়ে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এ সময় অসাবধানতাবশত সে ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর হাসপাতালে বাবা পিন্টু মণ্ডল আহাজারি করে বলছিলেন, ‘আমি একজন হতভাগা বাবা। আমার চালানো ট্রলিতে আমার বুকের ধনের মৃত্যু হলো। এই কষ্ট আমি কোনো দিন ভুলতে পারব না। আমার ছেলে আমাকে খুব ভালোবাসত। প্রতিদিন বাড়ির ফেরার মুহূর্তে সে আমার ট্রলির কাছে ছুটে আসত।’
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. সুরুজ্জামান শামীম বলেন, ট্রলির চাপায় অতিরিক্ত রক্তক্ষরনে শিশুটির মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.