রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে লালপুরে ড্যাবের চিকিৎসাসেবা, উপকৃত ৮ শতাধিক মানুষ লালপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা লালপুরে রেলসেতুর নিচে মিলল যুবকের মরদেহ শহরের মোহ ত্যাগ করে পল্লীর শিশুদের সেবায় ডা. আব্দুর রহিম রামিসা হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও র‍্যালি, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান

ফারুক মেহেদীর বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদ :
সাংবাদিক ও কালের কণ্ঠের বার্তা সম্পাদক ফারুক মেহেদীর লেখা কলামসমগ্র নিয়ে ‘এক মেন্যুতেই লাঞ্চ-ডিনার ব্রেকফাস্ট’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বইমেলার সমাপনী দিনে প্রকাশনা প্রতিষ্ঠান অয়ন প্রকাশনের স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্যার উইলিয়াম বিভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও বারিধারা ডিওএইচএস পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।
প্রধান অতিথি জীবন কানাই দাস বলেন, ‘সাংবাদিক ফারুক মেহেদী চ্যানেল২৪-এ আমার সাবেক সহকর্মী ছিলেন। তার সঙ্গে আমার জানাশোনা প্রায় এক দশকের। গ্রন্থটি ২০২১-২২ সালের সমসাময়িক বিষয় নিয়ে লেখা নিবন্ধের সংকলন।’
তিনি বলেন, ‘এসব লেখায় তিনি মূলত সমসাময়িক অর্থনীতি, রাজনীতি ও সামাজিক ইস্যুগুলো আমাদের সমাজে, পরিবারে ও মানুষের মধ্যে কী প্রভাব ফেলে; তা তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি, এ বৈচিত্র্যময় লেখার কলামসমগ্র পাঠককে সমৃদ্ধ করবে।’
লেখক ফারুক মেহেদী বলেন, ‘বেশিরভাগ লেখাই দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত উপসম্পাদকীয়ের সংকলন। এসব লেখা মূলত ২০২১-২২ সালের সমসাময়িক বিষয় নিয়ে। ওই সময় করোনা মহামারি মানুষের জীবনকে দারুণভাবে প্রভাবিত করে। তখনকার সমকালীন অর্থনীতি ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ও সমাজে প্রভাব বিস্তার করে। এসব বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক পার্থ সারথি দাস, কবি ও লেখক সাইফুল ইসলাম এবং প্রকাশক মিঠু কবির।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.