| |

শিরোনাম
বড়াইগ্রামে শিক্ষকদের সঙ্গে সংসদ সদস্যের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বড়াইগ্রামে রঙবিলাস আখচাষে কৃষিতে উন্মোচিত হয়েছে নবদিগন্ত মিথ্যা যখন দেখতে সত্যের মতো হবে অজ্ঞান পার্টির ডাবের ফাঁদে দেড় লক্ষাধিক টাকা লুট, গ্রেপ্তার ২ সড়কে থেমে গেল হাফেজ আব্দুল্লাহর জীবনের পথ চলা জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর- এসপি শরীফুল হক লালপুরে পদ্মার চরে আধুনিক ‘ট্রে’ পদ্ধতিতে সবজির চারা উৎপাদন কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে রেডমিন হরাইজন-২০২৬ নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক গ্রেপ্তার, বহিষ্কার ২

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে এসএসসি ও সমমান পরিক্ষায় প্রক্সি দিতে এসে হিমেল (২৩) নামে এক যুবকে আটক করা হয়েছে। অসদোপায় অবলম্বনের অভিযোগে আরও দুইজনকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) উপজেলার বালিতিতা ইসলামপুর দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
হিমেল (২৩) উপজেলার বাহাদুরপুর গ্রামের হামিদুলের ছেলে।
ওই কেন্দ্রের সচিব মো. মোস্তাফিজুর রহমান ফিরোজ জানান, বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় পানসিপাড়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী রাকিবুল ইসলামের পরিবর্তে হিমেল নামে এক যুবক পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় প্রক্সি দেওয়ার বিষয়টি বুঝতে পেরে কক্ষ পরিদর্শক শাজাহান আলী তাৎক্ষণিকভাবে কেন্দ্র কেন্দ্র সচিবকে বিষয়টি জানালে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কক্ষ পরিদর্শক শাজাহান আলী বাদি হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।
অপরদিকে পরীক্ষায় অসদোপায় অবলম্বনের অপরাধে লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, ২০২৫ সনের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরিচালনার নিমিত্তে পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলায় ৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ৬৫৯ জন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.