রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে লালপুরে ড্যাবের চিকিৎসাসেবা, উপকৃত ৮ শতাধিক মানুষ লালপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা লালপুরে রেলসেতুর নিচে মিলল যুবকের মরদেহ শহরের মোহ ত্যাগ করে পল্লীর শিশুদের সেবায় ডা. আব্দুর রহিম রামিসা হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও র‍্যালি, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান

৭ দফা দাবিতে নবেসুমি শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতি

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে (নবেসুমি) পে-কমিশনের কর্মচারি ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫ শতাংশ টাকা ও অভ্যন্তরীণভাবে মৌসুমী জনবলকে স্থায়ী পদে সমন্বয়সহ ৭ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিক ও কর্মচারীরা।
বুধবার (৭ মে ২০২৫) দুপুরে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।
পরে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতাদের সাথে প্রায় ২ ঘন্টা ব্যাপী বৈঠক করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।
এ সময় তিনি শ্রমিকদের দাবিগুলো সদর দপ্তরে পাঠানোর আশ্বাস দিলে শ্রমিক ও কর্মচারীরা ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন।
এতে বক্তব্য রাখেন, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন প্রমুখ।
বক্তারা শূন্য পদের বিপরীতে দৈনিক হাজিরায় চুক্তিভিত্তিক কর্মরত দক্ষ জনবলদের সরাসরি নিয়োগপত্র, সরকার কর্তৃক প্রণোদনার ৫ ভাগ টাকা পে- কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রতিমাসে ওয়েজ কমিশন শ্রমিক এবং সকল দৈনিক হাজিরায়/চুক্তিভিত্তিক জনবলকে অন্তর্ভূক্ত করার দাবি জানান।
এছাড়া আগামী ২৩ মে-এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন শ্রমিক ও কর্মচারীরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.