| |

শিরোনাম
হুইলচেয়ার পেয়ে কারও চোখে আনন্দাশ্রু, কারও মুখে হাসি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা লালপুর বাজার মোবাইল সমিতির কমিটি গঠন চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মনোয়ারের, ছিনতাইকারী কেড়ে নিল প্রাণ চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ায় মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৪ লালপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা ওসি শফিকুলের সাফল্য: ৭ মাস ২৩ দিনে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮১২   কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে মতি মিয়া ফাউন্ডেশনের সাফল্য আনন্দ-শিক্ষা ও মানবিকতার পাঠ নিয়ে ব্যতিক্রমী শিক্ষা সফর ব্যবসায়ীদের জন্য ১২শ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রতিমন্ত্রী পুতুল

তিন দিন ব্যাপী ভূমিমেলা শুরু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে তিন দিন ব্যাপী ভূমিমেলা ২০২৫ শুরু হয়েছে। রোববার (২৫ মে ২০২৫) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির।
এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জনসচেতনতা মূলক সভা ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে কার্যালয় প্রাঙ্গণে মেলা চলাকালীন তাৎক্ষণিক কয়েকজন সেবা প্রার্থীকে নামজারি সম্পন্ন করে খতিয়ান ও ডিসিআর প্রদান করা হয়।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাঈম মোহাম্মদ হাসান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সাংবাদিক ও সেবাগ্রহিতাগণ।
সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির জানান, ২৫-২৭ মে পর্যন্ত তিন দিন উপজেলার সকল ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস, জমি বিষয়ে পরামর্শ প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম চলমান থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.