শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা

তিন দিন ব্যাপী ভূমিমেলা শুরু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে তিন দিন ব্যাপী ভূমিমেলা ২০২৫ শুরু হয়েছে। রোববার (২৫ মে ২০২৫) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির।
এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জনসচেতনতা মূলক সভা ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে কার্যালয় প্রাঙ্গণে মেলা চলাকালীন তাৎক্ষণিক কয়েকজন সেবা প্রার্থীকে নামজারি সম্পন্ন করে খতিয়ান ও ডিসিআর প্রদান করা হয়।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাঈম মোহাম্মদ হাসান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সাংবাদিক ও সেবাগ্রহিতাগণ।
সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির জানান, ২৫-২৭ মে পর্যন্ত তিন দিন উপজেলার সকল ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস, জমি বিষয়ে পরামর্শ প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম চলমান থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.