রবিবার | ১৭ মে, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
পদ্মানদীতে অভিযান : চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস তিন ম্যাচেই হ্যাটট্রিক, দেশের জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন লালপুরের আলেয়ার ২৯বছর পর ছেলের সাথে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ফুলঝুড়ি বেগম বাউয়েটে শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়ন বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস ‘রত্নগর্ভা মা ২০২৫’ সম্মানে ভুষিত হলেন কামনা রানী ঘোষ সাস্ট ক্লাব লিমিটেড-ঢাকার নির্বাচনি তফসিল ঘোষণা ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা: লালপুরে যুবককে জরিমানা

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এইচআরডিসি

নাটোর প্রতিনিধি :
বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের একটি অফিস স্থাপনের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং এর প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি)।
সোমবার (৩০ জুন ২০২৫) এক বিবৃতিতে এইচআরডিসি-এর মহাসচিব এবং বিশিষ্ট মানবাধিকার রক্ষক মাহবুল হক বলেন, ‘বিশ্বাসযোগ্য তদন্ত ও তথ্য অনুসন্ধানের মাধ্যমে সত্য উদ্ঘাটনের পথেই ন্যায়বিচারের সূচনা হয়। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত একটি তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ, যা কেবল স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে না, বরং বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের জন্য জাতীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।’
এইচআরডিসি মনে করে, এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের স্পষ্ট প্রতিফলন। এটি জাতীয় প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক কাঠামো হিসেবে কাজ করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.