সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন

নাটোরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর সহযোগিতায় নাটোর জেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ০৫ দিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট ২০২৫) বইমেলার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম।
নাটোর এনএস কলেজের সাবেক অধ্যাপক অলোক কুমার মৈত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল হায়াত।
বইমেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বই পড়ার মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সুন্দর জাতি গঠনে নাটোরের সুধী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বই থেকে অর্জিত জ্ঞানকে প্রকৃত শিক্ষা হিসেবে উল্লেখ করে নিয়মিত বই পড়ার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি উপস্থিত সুধী সমাজ ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।


এ সময় দীঘাপতিয়া এম কে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দীঘাপতিয়া এম কে কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক নিলুফার ইয়াসমিন, নাটোর, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক আজিত দাস, নাটোর জেলা আইনজীবী সমিতি যুগ্মসম্পাদক অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠু, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি এ্যাডভোকেট খোগেন্দ্রনাথ রায়, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সমন্বয়কারী আলতাফ হোসেন, সংস্কৃতিকর্মী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, নাটোর জেলা শাখা, সংস্কৃতিকর্মী ও ব্যবসায়ী আশীষ তালুকদার, বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.