শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা

স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে স্ত্রীর ওপর অভিমান করে শামীম (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
রোববার (২৯ অক্টোবর ২০২৩) ভোরে উপজেলার চংধুপইল ইউনিয়নের ধনঞ্জয়পাড়া রেল কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। শামীম একই এলাকার শাহজাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়া করার পর ঘরে শুতে যান শামীম। তার ১ম স্ত্রী মোসা. পলি বেগম
ঢাকায় থাকেন। আর ২য় স্ত্রী সারভানু দুবাই প্রবাসী। স্ত্রীদের সাথে মোবাইল ফোনে কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। এর জের ধরে অভিমান করে সকাল ৬ টার দিকে শামীম তার শয়ন ঘরে তীরের সাথে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখতে পেয়ে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.