শুক্রবার | ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা ইটভাটা মালিকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুর উপজেলায় শিক্ষা, কৃষি, আইনশৃঙ্খলা, ভূমি সেবা ও চলমান উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র পর্যালোচনায় দিনব্যাপী ব্যস্ত সময় পার করেছেন জেলা প্রশাসক আসমা শাহীন। বৃহস্পতিবার (২৫ জুন) বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে তিনি জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং উন্নয়ন কর্মকাণ্ডের গুণগত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিনের শুরুতে জেলা প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন। শিক্ষার প্রসার, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি, সরকারি সেবার মান উন্নয়ন এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
একই দিনে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় কৃষি খাতকে আরও শক্তিশালী করতে আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং সরকারি কৃষি সহায়তা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এরপর শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
পরে জেলা প্রশাসক লালপুর থানা পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পাশাপাশি উপজেলা ভূমি অফিস ও বিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবার কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং নাগরিকদের ভোগান্তি কমাতে গৃহীত উদ্যোগগুলো পর্যালোচনা করেন।
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে তিনি বিলমাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও বিলমাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে বিলমাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বাল্যবিবাহ, মাদকাসক্তি, ইভটিজিং, সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
দিনের শেষ ভাগে উপজেলার খলিশাডাঙ্গা খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক। তিনি প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, জেলা প্রশাসকের এ সফরের মাধ্যমে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি জনসেবার মান আরও উন্নত এবং উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/২৬-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.