রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

ইউএনও শামীমা সুলতানাকে সংবর্ধনা

লালপুর (নাটোর) প্রতিনিধি
শেখ রাসেল পদক পাওয়ায় অফিসার্স ক্লাবের আয়োজনে নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর ২০২৩) উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল এক্সিলেন্স ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম ‘লুব্ধক’ স্থাপনের স্বীকৃতি স্বরূপ (গত ১৮ অক্টোবর ২০২৩ খ্রি.) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শেখ রাসেল পদকে ভূষিত হওয়ায় এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. মোতালেব সরকার, মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন, প্রকৌশলী মো. মাহবুবউল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রহমান, শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা সুলতানা, সমবায় কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রবিন আহমেদ, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর মো. জামিল আহমেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা
মোছা. আরজু খাতুন, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস) ডিজিএম মো. রেজাউল করিমসহ সকল দপ্তরের কর্মকর্তা।

###
আনোয়ারা খাতুন শেফালী
লালপুর, নাটোর।
০১/১১/২০২৩
মুঠোফোন: ০১৭১১৮১৯৬৯৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.