রবিবার | ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

শিরোনাম
লালপুরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের

মাউশির সহ.পরিচালক প্রতাপ চৌধুরীর পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
গত ১১ ডিসেম্বর ২০২৫ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
২৬তম বিসিএস (সাধারণ-শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত প্রতাপ চৌধুরী বিয়ানীবাজার সরকারি কলেজে প্রভাষক হিসেবে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে সিলেট সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, সিলেট এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রভাষক থাকাকালে তিনি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ছিলেন এবং ২০১৩-২০১৪ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ গ্রুপ সম্পাদক মনোনীত হন।
ছাত্রজীবনে তিনি সাংবাদিকতা পেশার সাথেও জড়িত ছিলেন। তিনি দৈনিক সংবাদ পত্রিকার শাবিপ্রবি প্রতিনিধি ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০০১-২০০৩ সেশনের কার্যনির্বাহী (তৃতীয়) কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর স্ত্রী তপতী রায় দক্ষিণ সুরমাস্থ লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ১ কন্যা সন্তান ও ৩ পুত্র সন্তানের জনক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.