শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ।। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানিপুর গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে কৃষক ইয়াছিন আলীর গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়েছে গেছে। এ ঘটনায় দুটি বড় গরু ও তিনটি বড় ছাগল আগুনে পুড়ে মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হাকিম। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেন, সার্বিক খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন জোয়াড়ী ইউনিয়ন আমীর মাওঃ জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী মন্ডল, উপজেলা জামায়াত নেতা অধ্যক্ষ মাওঃ ইব্রাহীম পাটোয়ারী সহ স্থানীয় নেতৃবৃন্দ। ক্ষতিগ্রস্থ কৃষক ইয়াছিন আলী বলেন, আমার গরু-ছাগলই ছিল একমাত্র সম্বল। এক রাতেই সব শেষ হয়ে গেলস্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্থ পরিবারটি ঘুরে দাঁড়াতে পারে।

সম্পাদনায়: আ. স /  প্রতিবেদন: আশরাফুল ইসলাম ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.