সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন তদারকির অভাবে লাখ টাকার কমিউনিটি অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত দুই নারী রেল পুলিশের অভিযানে বনলতা এক্সপ্রেসে ১০০ বোতল এসকাফসহ যুবক আটক

বড়াইগ্রামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ০৯/০৪/২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ সফলভাবে উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, লাঠি খেলা, হাডুডু, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

উক্ত সভায় এ বিষয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লা, রফিকুল ইসলাম বাবলু, বীরমুক্তিযোদ্ধা বয়েত রেজা, বনপাড়া লালন একাডেমির সভাপতি মো. সুলতান আহমেদ, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ সাইফুর রহমান প্রমুখ।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.