
নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে নির্মানাধীন ভবন থেকে পড়ে শামীম সরদার (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শামীম সরদার উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া খাঁ পাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান নুহুর ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের জালাল উদ্দিনের নির্মাণাধীন তিনতলা ভবনের কাজ করার সময় নির্মাণ শ্রমিক শামীম সরদার (২৬) অসাবধানতাবশত মাটিতে পড়ে গুরুতর আহত হয়। এসময় তার সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক কাউছার মাহমুদ জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বে নির্মাণ শ্রমিক শামীম সরদারের মৃত্যু হয়েছে।
রাজমিস্ত্রি সেরেকুর জানান, নির্মাণ কাজ চলাকালীন সময়ে অসাবধানতা বসত শামীম ছাদের উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে লালপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহত নির্মাণ শ্রমিকের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনায়: আ.স / প্রতিবেদক- একেআজাদ সেন্টু।