সোমবার | ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন নাটোরের কৃতি সন্তান মুশফেকুর রহমান পুসানের নতুন নেতৃত্বে নওশীন-আজিজুল-রাহাত কবি হাসান হাফিজুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জীবনচিত্র প্রদর্শনী ও আলোচনা লালপুরে আবাদি জমির উর্বর মাটিতে থাবা, ইটভাটা মালিকসহ আটক ২ আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২৭/০৪/২৬ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রথমে বালিকা দলে নির্ধারিত সময়ে খেলা নিষ্পত্তি না হওয়ায় ট্রাইবেকারে ভান্ডারদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে তালশো সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়। পরে কামারদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ১-০ গোলে নারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কামাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হেলাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা ও আবুল খায়ের, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আলী আকবর, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেহানা পারভীন, মোঃ শওকত আলম রতন, তামান্না আলম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলফুর রহমার, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা প্রিয়া, প্রধান শিক্ষক আজাহার আলী, সহকারী শিক্ষক এস এম সুমন, শাহরিয়ার রিন্টু, রেজাউল করিম প্রমূখ।

বক্তব্য শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রপি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। গত শনিবারে ইউনিয়নের বাছাই পর্বের খেলাটি উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আব্দুল আজিজ। উপজেলার বিজয়ী বালক-বালিকা দল আগামী সপ্তাহে নাটোরে জেলা পর্যায়ের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.