বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

নাশকতা মামলায় জামায়াতের আমির গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় নাশকতা মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির এ কে এম আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর ২০২৩) তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
এ কে এম আফজাল হোসেন উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট ও উপজেলা ইমাম সমিতির সভাপতি।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু খান বলেন, রোববার রাতে মালঞ্চি রেলগেট এলাকার পেড়াবাড়িয়া বাজার থেকে তাকে আটক করা হয়। নাশকতার মামলায় জামায়াত নেতা আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকালে জেলা জামায়াতের আমির অধ্যাপক মীর নুরুল ইসলাম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান স্বাক্ষরিত একটি লিখিত বিবৃতিতে বলা হয়, সম্পূর্ণ অন্যায়ভাবে জামায়াত নেতা মাওলানা এ কে এম আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মাওলানা আফজাল হোসেন একজন স্বনামধন্য আলেম এবং মসজিদের ইমাম। তিনি মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁকে দ্রুত মুক্তির দাবি জানানো হয় বিবৃতিতে।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.