রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ##

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বোরো সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ডালিম কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সরকারি কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মোসা: মাহাবুবা পারভীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেন, বনপাড়া পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, মিল মালিক সমিতির সেক্রেটারি কিশোর  পৌর যুব দলের সভাপতি মিজানুর রহমান, হারোয়া  যুবদলের সাধারণ সম্পাদক তারেক রহমান প্রমুখ।

খাদ্য নিয়ন্ত্রক হালিম কাজী জানান, বর্তমানে ৩৯৩ দশমিক ২৫০ মেট্রিক টন চাউল মজুদ রয়েছে। চলতি বছর খাদ্য সংকট নিরসনে বোরো চাল  ৪৯ টাকা কেজি দরে ৯২৩৮ মে: টন, বোরো ধান ৩৬ টাকা দরে ৫০০ মে: টন এবং গম ৩৬ টাকা দরে ৮২০ মে: টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.