মঙ্গলবার | ১৯ মে, ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের মঞ্চে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

গত ১৮ মে ২০২৬, রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ, জাতীয় সংসদ ভবন, ঢাকা-এ অনুষ্ঠিত জাতীয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে নাটোরের ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজশাহী বিভাগের প্রতিনিধিত্বকারী বিদ্যালয়টির শিক্ষার্থীরা এ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ফুটবল ও টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা দেশ থেকে আগত প্রায় ১৬০ জন খেলোয়াড়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৯টি পুরস্কার অর্জন করে গৌরব বয়ে আনে।

প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য দেখানো শিক্ষার্থীদের মধ্যে ছিলেন বায়েজিদ, আবু হুরাইরা, ছুরাইয়া, আশরাফুল, শ্রাবণ ও বেলাল। তারা নিজেদের দক্ষতা, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবলের মাধ্যমে প্রমাণ করেছে—সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও জাতীয় পর্যায়ে অনন্য সাফল্য অর্জন করতে পারে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ মাহবুবুর রহমান।

বিভিন্ন শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সংবেদনগত ও স্নায়ুবিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে দেখিয়েছে—প্রতিবন্ধকতা কোনো বাধা নয়; বরং সঠিক পরিচর্যা, প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাই হতে পারে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানায় জানায়, এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, পুরো রাজশাহী বিভাগের জন্য গর্বের। শিক্ষার্থীদের এ সাফল্য আরও অনেক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.