বুধবার | ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আইনশৃঙ্খলা কমিটির সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, উপজেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।


সভায় দপ্তর ভিত্তিক সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি, প্রশাসনের নজরদারি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পবিত্র ঈদুল আযহা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন এবং কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষনের বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.