| |

আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান

নিজস্ব প্রতিবেদক :
আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ প্রতিযোগিতায় ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার বাংলাদেশের বেসরকারি পাঠাগারগুলোর মধ্যে সেরা ২০টি পাঠাগারের একটি হিসেবে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে পাঠাগারটির সদস্য নাজমুল হাসান খান কলেজ পর্যায়ে সারা দেশের সেরা ১০ পাঠকের মধ্যে অন্যতম হিসেবে স্থান অর্জন করেছেন।
এ বছর মর্যাদাপূর্ণ এই গ্রন্থপাঠ প্রতিযোগিতার চতুর্থ আসর অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিটি আসরেই ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের পাঠকরা একাধিকবার সেরা দশের তালিকায় স্থান পেয়ে পাঠাগারের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন।
পাঠাগার কর্তৃপক্ষ জানায়, এই অর্জন পাঠাগারের সকল পাঠকের সম্মিলিত প্রচেষ্টার ফল। পাঠকদের আন্তরিক অংশগ্রহণ, নিয়মিত পাঠচর্চা, অধ্যবসায় এবং সহযোগিতার কারণেই পাঠাগারটি ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে।
এ উপলক্ষে পাঠাগার কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ডকে এমন একটি ব্যতিক্রমধর্মী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য বিশেষ কৃতজ্ঞতা জানায়। পাশাপাশি বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি পরিষদকেও সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠান সফল করতে সময় ও সহযোগিতার জন্য মাসুম ভাই, সুজন, রামীম এবং নয়নের বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সারা জাকের, শ্রেয়া সর্বজয়া এবং বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক শাহনেওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.