শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ লালপুরে কৃষকের দক্ষতা ও পুষ্টি উন্নয়নে পার্টনার কংগ্রেস ফুটবল ট্রিওন্ডায় আঁকা তিন দেশের তিন ঢেউয়ের গন্তব্য কোথায়? বড়াইগ্রামে মডার্ন হারবাল গ্রুপের বিজনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার লালপুরে নেই জন্মনিয়ন্ত্রণ সামগ্রী, বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও গর্ভপাত

কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি :
বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত কবি ও সাহিত্যিক হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের উদ্যোগে কবিতা আবৃত্তি, গ্রন্থপাঠ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় অবস্থিত ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ করে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী উৎপল কান্তি ধর, পাঠাগারের সভাপতি কবি আলী জহির, সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মনোয়ার হুসেন মুরাদ, পাঠাগারের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন এবং যুগ্ম সম্পাদক সাগর মুখার্জি।
বক্তারা বলেন, কবি হাসান হাফিজুর রহমানের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তাদের মধ্যে পাঠাভ্যাস ও সাহিত্যচর্চার আগ্রহ বৃদ্ধি করতেই প্রতি বছর এ ধরনের আয়োজন করা হয়। তারা শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.