| |

শিরোনাম
লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া চু চু’র ১ম জন্মদিন উদ্‌যাপন বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি ১৬ বছরে পদার্পণ: লালপুর উপজেলা প্রেসক্লাব ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাব্বিরের জন্য সহায়তার আকুতি জংশন ডিডিপি গুরুআশ্রমের নজরুল শতবর্ষ উদযাপন ও গুণিজন সংবর্ধনা 

কবি হাসান হাফিজুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জীবনচিত্র প্রদর্শনী ও আলোচনা

জামালপুর প্রতিনিধি :
বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জীবনচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন ২০২৬) দুপুর ১২টায় জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার। অনুষ্ঠানে সহযোগিতা করে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ।
অনুষ্ঠানে কবি হাসান হাফিজুর রহমানের জীবন, সাহিত্যকর্ম, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে তাঁর জীবন ও কর্মভিত্তিক আলোকচিত্র ও তথ্যসমৃদ্ধ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, কবি আলী জহির, কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল হাই আল হাদী, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মনোয়ার হুসেন মুরাদ, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক আহাম্মেদ আলী, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আসলাম হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসান হাফিজুর রহমান বাংলা সাহিত্য, সাংবাদিকতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল নাম। তাঁর সাহিত্যকর্ম ও দেশপ্রেম নতুন প্রজন্মকে আলোকিত করবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন।
বক্তারা কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.