সোমবার | ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন নাটোরের কৃতি সন্তান মুশফেকুর রহমান পুসানের নতুন নেতৃত্বে নওশীন-আজিজুল-রাহাত কবি হাসান হাফিজুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জীবনচিত্র প্রদর্শনী ও আলোচনা লালপুরে আবাদি জমির উর্বর মাটিতে থাবা, ইটভাটা মালিকসহ আটক ২ আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পুসানের নতুন নেতৃত্বে নওশীন-আজিজুল-রাহাত

নিজস্ব প্রতিবেদক :
দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)-এর ২০২৬-২০২৭ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওশীন আশরাফি আঁচল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হাকিম এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত আলী।
শনিবার (১৩ জুন ২০২৬) পুসানের সমন্বয়কারী শেখ আব্দুস সোবহান, ড. মো. আমিরুল ইসলাম কনক, অ্যাডভোকেট এস. এম. শহিদুল ইসলাম সোহেল, মোখলেছুর রহমান সপু ও ফরাজী আহম্মদ রফিক বাবন এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জিহাদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বশীলতা, সততা এবং নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
সাধারণ সম্পাদক মো: আজিজুল হাকিম বলেন, পুসান নাটোরের শিক্ষার্থীদের আবেগের এবং আস্হার নাম।আমরা চেষ্টা করবো পুসানকে শিক্ষার্থীদের জন্য আরো কল্যাণমূখী,শিক্ষার্থী বান্ধব এবং নাটোরের উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে।
সভাপতি নওশীন আশরাফি আঁচল বলেন, শিক্ষা, সহযোগিতা ও বন্ধনের মধ্য দিয়ে নাটোরকে উন্নত ও আধুনিক হিসেবে তৈরি করতে পুসান শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে।
উল্লেখ্য, দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে ২০১৭ সালে গঠিত হয় অরাজনৈতিক সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীন আনোয়ারের নেতৃত্বে ২০১৭ সালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর-বাংলাদেশ (পুসান) প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাটোর থেকে আসা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে নির্বাচিত অস্বচ্ছল শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা, প্রতি বছর ভর্তি হওয়া নাটোরের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর, ঈদ পুনর্মিলনীসহ বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মসূচি আয়োজনসহ অনলাইনের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও অন্যান্য শিক্ষা ও উন্নয়ন বান্ধব কার্যক্রমের আয়োজন করে আসছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.