
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোর সুগার মিলস্ লি: অনুষ্ঠিত হয়। আহম্মেদপুর সাব জোনে শনিবার সকালে আখ চাষী নাটোর সুগার মিলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থপক(কৃষি) কৃষিবিদ মো: ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠনাটি সঞ্চালনায় করেন ডি.জি.এম. মো. নজরুল ইসলাম নাটোর সুগার মিলস্ লি:। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মো: আখলাছুর রহমান ব্যবস্থাপনা পরিচালক নাটোর সুগার মিলস্ লি:। তিনি বলেন, আখের একর প্রতি ফলন বৃদ্ধি ও গুনগত মানস্মত আখ উৎপাদনের লক্ষ্যে আখের অন্ত:বর্তীকালীন পরিচর্যা আধুনিক প্রযুক্তি প্রযোগ করে আখের চাষ বৃদ্ধি ও সরবরাহ।
আগামী রোপণ মৌসুমের বীজ রোপণ,বিভিন্ন জাতের আখ,জমি নির্বাচন প্রস্তুত ও চাষ পদ্ধতি নিয়ে আখ চাষীদের ব্যাপক আলোচনা করেন। আখের মূল্য বৃদ্ধিসহ ও চিনি খ্যাদ্য ঘাতি থেকে শিল্পকে জীবিত রাখার অনুরোধ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: মমতা খাতুন ক্রেডিট অফিসার নাটোর সুগার মিলস্ লি:,মো: কামাল হোসেন সি.আই.সি কাটাশকোল,মো: আব্দুল আওয়াল সি.আই.সি হাটগোবিন্দপুর আখ ক্রয় কেন্দ্রে।
এছাড়াও বক্তব্য প্রদান করেন আখ চাষী প্রভাষক আকতার উজ-জামাান কারবালা আখ ক্রয় কেন্দ্র মো. আলমগীর কবিরাজ,মো.শফিকুল ইসলাম কাটাশকোল আখ ক্রয় কেন্দ্র প্রমূখ।
মোঃ আশরাফুল ইসলাম