| |

শিরোনাম
লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া চু চু’র ১ম জন্মদিন উদ্‌যাপন বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি ১৬ বছরে পদার্পণ: লালপুর উপজেলা প্রেসক্লাব ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাব্বিরের জন্য সহায়তার আকুতি জংশন ডিডিপি গুরুআশ্রমের নজরুল শতবর্ষ উদযাপন ও গুণিজন সংবর্ধনা 

বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মোঃ আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজের ৮ ঘন্টা পর পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাসিম (১২) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল ৬টার দিকে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি দল তার মরদেহ উদ্ধার করে। তাসিম উপজেলার বনপাড়া মৃধাপড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ও সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়,বনপাড়া এর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার দশটার দিকে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পরেও বাড়িতে না পৌঁছালে তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে স্বজনেরা উপজেলা পরিষদের পুকুর পাড়ে ঘুরাঘুরি ও পুকুরে কতিপয় ছেলের সাথে গোসল করার খবর পায়। পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে স্থানীয়রা। কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি স্থানীয়রা। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে দীর্ঘক্ষণ তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। সাঁতার না জানার কারণে তাসিমের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, তাসিমের মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ায় লাশ স্বজনদের হেফাজতে দেয়া হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.